নানা কারণে বুকে ব্যাথা হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হৃদপিণ্ডজনি বুকে ব্যাথা। হৃদপেশি যখন অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ পায় না তখন বুক নিষ্পেষিত হয়ে আসছে বা দম বন্ধ হয়ে আসছে এমন অনুভুত হলে তাকে অ্যানজাইনা বা হৃদশূল (angina / angina pectoris) বলে।


➡️ অ্যানজাইনা তিন প্রকার। যথা -

১. সুস্থিত অ্যানজাইনা - পরিশ্রম এবং আবেগীয় বিষন্নতার কারণে হয়ে থাকে।

২. অস্থিত অ্যানজাইনা - বিশ্রামের সময় এ ধরনের ব্যাথা অনুভূত হয়।

৩. প্রিনজমেটাল অ্যানজাইনা - ঠান্ডার কারনে এ ধরনের ব্যাথা হয়।


➡️ অ্যানজাইনার লক্ষণ সমূহ (Symbol of Angina)

১.উরঃফলক বা স্টার্নামের পিছনে বুকে ব্যাথা।

২. ব্যায়াম, মানষিক চাপ, শারিরীক কাজে, আতংকে বুকে ব্যাথা হতে পারে। ব্যাথা ৫-৩০ মিনিট স্থায়ী হয়।

৩. অ্যানজাইনা গলা, পিঠ, কাধ, এমনকি দাঁতে পর্যন্ত ছড়াতে পারে। 

৪. অনেক সময় ব্যাথা কোথায় থেকে আসছে বুঝা যায় না।

৫. হজমে গন্ডগোল এবং বমি বমি ভাব হতে পারে।


➡️ অ্যানজাইনার প্রতিকার বা করণীয় (Control)

১. রোগ দেখা দেয়ার সাথে সাথে ডাক্তরের পরামর্শ অনুযায়ী ECG ইকোকার্ডিওগ্রামের মাধ্যমে ব্যাথা নির্ণয় করতে হবে।

২. রোগের অবস্থা অনুয়ায়ী ডাক্তার অপারেশন বা এনজিওগ্রামের পরামর্শ দিতে পারে।

৩. এছাড়া ধুমপান ও মদ্যপান পরিহার করতে হবে।

৪. নিয়মিত পরিমিত কায়িক শ্রম, হাটা চলা করা ইত্যাদি।

৫. সুষম হৃদ-বান্ধব খাবার খাওয়া।

৬. ডায়াবেটিস, রক্তচাপ, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা।

উক্ত পদক্ষেপের মাধ্যমে রোগ থেকে বেচে থাকা সম্ভব। 

আল্লাহ তায়ালা আমাদের সকলকে সুস্থ রাখুন। (আমিন)